
চিকিৎসা নিতে গিয়ে ঢাকায় হাসপাতাল কর্মীদের মারধরে নিহত হওয়া বরিশালের সহকারী সুপার মো. আনিসুল করিমের দাফন হয়েছে গাজীপুর সিটির কেন্দ্রীয় গোরস্থানে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ভাওয়াল রাজবাড়ি মাঠে জানাজার নামাজ শেষে দাফন করা হয়েছে। এর আগে স্থানীয় ভাওয়াল রাজবাড়ি মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
এতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খানসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ অংশ নেয়।
আরও পড়ুনঃ
যেভাবে হত্যা করা হয় এএসপি আনিসুল করিমকে
এএসপি আনিসুল করিমকে হত্যার ঘটনায় মামলা, আটক ১০
এএসপি আনিসুল করিমের হত্যার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ
নিহতের পরিবারের অভিযোগ, সোমবার (৯ নভেম্বর) তাকে এর আগে মানসিক চিকিৎসার জন্য ওই পুলিশ কর্মকর্তাকে মাইন্ড এইড হাসপাতালে নেয়া হয়েছিলো। ওই হাসপাতালে ভর্তির পরপর সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা তাকে পিটিয়ে হত্যা করেছে।
গাজীপুরের এই কৃতিসন্তান আহসানুল করিমের গ্রামের বাড়ি কাপাসিয়ায় উপজেলায় হলেও ছোটবেলা থেকেই থেকেছেন গাজীপুর জেলা শহরের বরুদা এলাকায়।
জিএম/জিএ




