
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার খান্নাপাড়া গ্রামে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৫৫ বছর বয়সী নানাকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে নাঙ্গলকোট থানা পুলিশ তাকে আটক করেন।
আটক মো. খোকন মিয়া পৌরসভার খান্নাপাড়া গ্রামের কবিরাজবাড়ির মৃত. সফিকুর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ভিকটিমের মা বিদেশ থাকার সুবাদে শিশুটি নানার বাড়িতে থাকেন। সোমবার রাতে আসামির ঘরে টিভি দেখে মামার ঘরে যাওয়ার পথে শিশুটির মুখ চেপে পুকুরপাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন নানা। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে এবং নানাকে আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় শিশুটির মামা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করে।
নাঙ্গলকোট থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জিএম/পি




