
রাজধানী ঢাকায় পৃথক স্থানে ফুটপাথ থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে মরদেহ দু’টি বকসিবাজার মোড় ও দোয়েল চত্বর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার অপর উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে দোয়েল চত্বরের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি ওই এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
অন্যদিকে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামছুর রহমান জানান, তথ্য পেয়ে সকাল ১০টার দিকে বকসিবাজার মোড়ে ফুটপাত থেকে আনুমানিক ৩৫ বছর বয়সের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার নাম বাবু বলে জানা গেছে। তিনি ওই এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কেএফ




