
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তীর মিলগেইট এলাকায় তুলা তৈরির কারখানায় আগুন লেগেছে। গতকাল রোববার দিনগত রাত একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল হালিম আরটিভি নিউজকে জানান, কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তীর মিলগেইট এলাকায় ‘ভাই ভাই ঝুট স্টোর’ নামে তুলা তৈরির কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে নরসিংদীর পলাশ ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে টিনশেডের কারখানা, ঝুট ও তুলা পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
জেবি




