
রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসাধারণের মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করে র্যাব।
পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর জনবহুল চারটি স্পট- শাহবাগ, ফার্মগেট, সিটি কলেজ জিগাতলা ও মিরপুর ও এর আশেপাশের এলাকায় একযোগে অভিযান চালানো হয়।
রাজধানীর ফার্মগেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় দেখা যায়, বেশিরভাগ মানুষই মাস্ক পরিধান করেছেন। তারপরও অনেকে এখনও মাস্কের ব্যাপারে উদাসীন। এ অবস্থায় অনেকেই ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হলে নানা অজুহাত দিচ্ছে।
তবে মাস্ক ব্যবহারে সচেতন করারা জন্য ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করে। একই সঙ্গে তাদের মধ্যে মাস্কও বিতরণ করা হয়। ফার্মগেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।
তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে। ফার্মগেটের মতো জনবহুল একটা এলাকায় বেশিরভাগ মানুষকে মাস্ক পরিধান করতে দেখা গেছে। তবে অনেকেই এখনও এ ব্যাপারে উদাসীন। কারও কারও সঙ্গে মাস্ক আছে, কিন্তু পরছেন না। সবাইকে সচেতন করার জন্য এবং যারা মাস্ক পরছেন না তাদের সংশোধনের জন্য বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেয়া হচ্ছে।
এ




