
জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার মান উন্নয়নে সিটিস্ক্যান মেশিন উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার মান উন্নয়নে সিটিস্ক্যান মেশিন উদ্বোধন করা হয়েছে।
সিটিস্ক্যান মেশিন উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি, জামালপুর সদর-৫আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মো.দেলোয়ার হোসেন পিপিএম বিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুহাম্মদ বাকি বিল্লাহ, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, ডেপুটি সিভিল সার্জন ডা.একেএম শফিকুজ্জামান ও জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা.মাহফুজুর রহমান সোহান।
জেবি




