
নরসিংদীর রায়পুরা উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) সকালে নির্যাতিত শিশুটির পিতা বাদী হয়ে রায়পুরা থানায় মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারকৃত নির্মল বিশ্বাস কুকুরমারা গ্রামের প্রমোদ বিশ্বাসের ছেলে।
এর আগে শনিবার রাতে রায়পুরার কুকুমারা গ্রাম থেকে ধর্ষক নির্মল বিশ্বাসকে গ্রেপ্তার করে রায়পুরা থানার পুলিশ।
রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির জানান, শনিবার দুপুরে অভিযুক্ত নির্মল বিশ্বাস জলপাই খাওয়ানোর কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে কুকুরমারা গ্রামের শ্মশানের পাশে একটি কাঠ বাগানে জোরপূর্বক ধর্ষণ করে।
এর পরে বিষয়টি শিশুটির পরিবার জানতে পেরে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
জিএম/জিএ




