
ভোলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনবিরোধী জঙ্গি ও মৌলবাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশসহ ৯ দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।
এই কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ।
ওই সমাবেশে ছাত্রলীগ নেতা তৈয়বুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, অপর যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক সামছুদ্দিন সামসু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ দে, জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক আবিদুল আলম, ছাত্রলীগ নেতা নেওয়াজ শরীফ কুতুব, ওায়হান আহমেদ, জাকারিয়া অমিত ও আলমাস শুভ।
পরে শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ নেতাকর্মীরা। অপরদিকে আগের রাতে বিক্ষোভ সমাবেশ শেষে যুবলীগের এক মিছিল শহর প্রদক্ষিণ করে।
জেবি




