
ভোলায় ক্ষিপ্রগতির আক্রমণকারী রাসেল ভাইপার সাপ উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা । আজ মঙ্গলবার সকালে জেলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের আব্দুল মান্নানের বাড়ির সামনে সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগে খবর দেয়।
পরে রেঞ্জ অফিসার কামরুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে এটি উদ্ধার করে তাদের দপ্তরে নিয়ে আসেন। বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, এই ধরনের সাপ ভারতের পাহার এলাকায় দেখা যায়। বাংলাদেশে এটি প্রথম দেখা যায় রাজশাহী অঞ্চলে। এর পরেই গেলো এক বছরে ভোলা জেলা সদরের ধনিয়া ও ইলিশা এলাকা থেকে ১০টি রাসেল ভাইপার উদ্ধার করা হয়।
মঙ্গলবার উদ্ধার পাওয়া সাপটির দৈর্ঘ চার ফুট। শরীর জুড়ে কালো গোলাকার চক্র। ভেতরে হলুদ রং। বুধবার এটি চরফ্যাশন উপজেলার কুকরীমুকরীর গভীর বনে অবমুক্ত করা হবে ।
সাপ বিশেষজ্ঞরা জানান, এই ধরনের সাপ তার প্রতিপক্ষকে খুব দ্রুত আঘাত করে। এর ক্ষিপ্রতা ভয়ংকার হওয়ায় এ ধরনের সাপ থেকে আগ থেকেই দূরত্ব বজায় রাখতে হয়। গত এক বছওে উদ্ধার পাওয়া এই ধরনের সাপের মধ্যে ছয়টি পাওয়া গেছে ধনিয়া এলাকায়। চারটি পাওয়া গেছে ইলিশা ফেরিঘাট এলাকা থেকে। এদিকে এর ক্ষিপ্রতার কারণে এ ধরনের সাপের কামরে মারা যাওয়ার সংখ্যাও বেশি।
জেবি




