
বাংলাবাজার শিমুলিয়া নৌ-পথে মাঝ পদ্মায় ড্রেজারের পাইবের সঙ্গে ধাক্কা লেগে যানবাহন বোঝাইকৃত একটি ফেরির তলা ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে।
অত্যান্ত ঝুঁকি নিয়ে ফেরিটি ভোর সাড়ে পাঁচটার সময় বাংলাবাজার ঘাটে পৌঁছায়। এদিকে নৌপথ সচল রাখতে অর্ধডুবু ফেরিটিকে ঘাট থেকে সরিয়ে নেয়া হয়েছে।
বিআইডব্লউটিসি বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, গেলো সোমবার রাতে রাণীগঞ্জ নামের একটি ড্রাম ফেরি শিমুলিয়া ঘাট থেকে যানবাহনবোঝাই করে বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। কিন্ত ফেরিটি মাঝ পদ্মায় পৌঁছালে চায়না কোম্পানির ড্রেজারের পাইবের সঙ্গে ধাক্কা লেগে এতে তলা ফেটে যায় ফেরিটির। পরে অত্যান্ত ঝুঁকি নিয়ে ভোর সাড়ে পাঁচটার সময় ফেরিটি বাংলাবাজ ঘাটে পৌঁছায়। যানবাহন অপসারণ করতে সক্ষম হয়। এদিকে ঘুন কুয়াশার কারণে এই নৌপথে মধ্যরাত থেকে প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পরে সকাল ১০টার সময় চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লউটিসির ম্যানেজার আহম্মেদ আলী আরটিভি নিউজকে বলেন, রাণীগঞ্জ নামের ফেরিটি ড্রেজারের পাইবের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে গেছে। নৌপথ সচল রাখতে ফেরিটি সরিয়ে নেয়া হয়েছে।
জেবি




