
ভোলার ইলিশা সড়কে বাস ও সিএনজির সংঘর্ষে এক প্রধান শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।
নিহতরা হলেন, চরসীতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম জসিম ও জয় সিকদার।
আহতদের মধ্যে জয় সিকদারের স্ত্রী টুম্পা রানী, শিশু সন্তান তামান্না ও আবুল কালাম বাচ্চুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার সকালে এই দুর্ঘটনার পর উত্তেজিত জনতা দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ জনতার প্রতিরোধের মুখে পড়েন এরা।
জেবি




