
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ছাত্রলীগের উদ্যোগে সোমবার (৭ ডিসেম্বর) নাটোরের বড়াইগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়।
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য ও আসন্ন বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মাজেদুল বারী নয়নের নেতৃত্বে বড়াইগ্রামের লক্ষীকোল বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এদিন বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাজেদুল বারী নয়নের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করে।বিক্ষোভ মিছিলটি লক্ষীকোল বাজার ও আশ পাশের সড়ক ঘুরে বড়াইগ্রাম পৌর চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
বিজয়ের মাসে জাতির পিতার ভাস্কর্যের অবমাননা পাকিস্তানপন্থী ছাড়া আর কারো কাজ না উল্লেখ করে মাজেদুল বারী নয়ন বলেন, ‘দেশের স্বাধীনতা বিরোধী একটি চক্র বার বার ষড়যন্ত্র করে যাচ্ছে। কখনোই তারা সফল হতে পারেনি। এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল বারেক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধান, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিউল করিম, পৌর যুবলীগের আহ্বায়ক সাইদুর ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান তুহিন ও সাধারণ সম্পাদক নিলয় সরকার নাসিম, মাসুম পারভেজ রুবেলসহ অনেকে।
এম




