
‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি’ এমন স্লোগান নিয়ে দিনাজপুরের হিলিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আজ বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর ও হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
সভায় বক্তারা বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং নারী নির্যাতন প্রতিরোধে নারীদের পাশাপাশি পুরুষদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
জেবি




