
পাবনা সুগার মিল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবিতে পাবনা শহরে বিক্ষোভ মিছিল করেছে মিলের শ্রমিক কর্মচারীরা।
সিদ্ধান্ত থেকে সরে না আসলে তারা বৃহত্তর আন্দোলনে নামারও ঘোষণা দিয়েছেন তারা।
আজ বুধবার সকালে সুগার মিলের শ্রমিক কর্মচারীদের এক বিশাল মিছিল পাবনা শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
পরে তারা পাবনার জেলা প্রশাসক কবির মাহমুদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এতে বলা হয় মিলের শ্রমিক কর্মচারীদের বিপুল পরিমাণ বকেয়া বেতন ও আখচাষিদের বকেয়া পাওনা রয়েছে। এসব বিষয়ে আলোচনা ছাড়াই মিল বন্ধে তারা দিশেহারা হয়ে পড়েছেন।
এ সময় বাংলাদেশ আখচাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বাদশা, পাবনা সুগার মিল ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল।
জেবি




