
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন চারজন সাংবাদিক। এছাড়াও তাদের বহন করা গাড়ী ভাংচুর করা হয়।
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯ টায় ব্রাহ্মণপাড়া দুলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়া পর অন্তত ৫০ জন দুর্বৃত্ত হামলা চালায়।
এ সময় মাইটিভির ক্যামেরা পারসন আবদুস সালাম, একুশে টেলিভিশনের ক্যামেরা পারসন জহিরুল হক বাবু, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক গুরুতর আহত হন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আবু হাসনাত জানান, আমরা চারজন সাংবাদিকে চিকিৎসা দিয়েছি। আশিকের অবস্থা গুরুতর হওয়াতে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।
জিএম/জিএ




