
কিশোরগঞ্জে হাম রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিভিল সার্জন কার্যালয়।
এ সময় সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, হাম রুবেলা রোগের প্রকোপ থেকে সুরক্ষার জন্য হাম-রুবেলা ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জ জেলায় ৯ মাস থেকে ১০ বছর বয়সী মোট ৮ লাখ এক হাজার ৩০৫ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। আগামী শনিবার ১২ ডিসেম্বর থেকে জেলায় এই ক্যাম্পেইন শুরু হয়ে চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে এ সময় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. এহসানুল হক মুকুল ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
জেবি




