
রাজশাহীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের কনফারেন্স রুমে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন একটি শিশুকে টিকাদানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এবার রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ৯ থেকে ১০ বছর বয়সী ৭৫ হাজার ৭শ’ ৪০ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। আগামী শনিবার থেকে সাতশ’ স্বেচ্ছাসেবীর মাধ্যমে এ টিকাদান কার্যক্রম চালানো হবে।
রাজশাহী সিটি করপোরেশন কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য তুলে ধরেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফএম আনজুম আরা বেগম। তিনি জানান পর্যায়ক্রমে রাসিকের ৩০টি ওয়ার্ডে এ কার্যক্রম চলবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজশাহী সিভিল সার্জন ড. এনামুল হক, রাসিকের ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকুসহ রাসিকের অন্যান্য কর্মকর্তারা।
জেবি




