
ঝিনাইদহের কালীগঞ্জের লাউতলা নামক স্থানে ঘন কুয়াশায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও চারজন আহত হয়েছে। বুধবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মিরাজ (২৩) উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর আরটিভি নিউজকে রশিদ জানান, সকালে কালীগঞ্জ শহর থেকে যাত্রীবাহী শাপলা পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে লাউতলা নামক স্থানে পৌঁছালে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে।
এতে ঘটনাস্থলেই হেলপার মিরাজ নিহত হয়। সেসময় আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
জেবি




