
নাটোরের বড়াইগ্রামে জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বনপাড়া পৌর গেটের সামনে উপজেলা যুবলীগের আহ্বায়ক জুলফিকার মতিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বনপাড়া পৌর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র কে.এম জাকির হোসেন।
এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আতাউর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাকিব সোনার ও সাবেক সভাপতি কে.এম জিল্লুর রহমান।
জেবি




