
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গা ও অবমাননার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে নোয়াখালীর হাতিয়ায় উপজেলা শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযুদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক একে এম মানছুরুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক ব্রজগোপাল দাস, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণচন্দ্র মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের হাতিয়া শাখার আহ্বায়ক সাংবাদিক ফিরোজ উদ্দিন ও বঙ্গবন্ধু শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।
এ সময় বক্তারা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার তীব্রনিন্দা ও দোষী ব্যাক্তিদের শাস্তির দাবি করেন। মানববন্ধনে হাতিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক শিল্পী, সাহিত্যিক ও সাংবাদিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেবি




