
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সংবাদ সংগ্রহকালে চার সংবাদকর্মী ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কুমিল্লা রিপোটার্স ইউনিটি।
আজ শুক্রবার সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে সংবাদকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় সংবাদকর্মী ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বক্তব্য রাখেন, কুমিল্লা রিপোটার্স ইউনিটি সভাপতি ওমর ফারুকী তাপস, সাংবাদিক মো. রফিকুল ইসলাম, কাজী এনামুল হক ফারুক ও এম ফিরোজ মিয়া।
জেবি




