
হবিগঞ্জের লাখাইয়ে খাস জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইষলাম।
পুলিশ জানায়, জেলার লাখাই উপজেলার ভরপূর্ণি গ্রামের আব্দুল আজিজ ও আকরাম আলী গংদের মধ্যে একটি খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এ বিরোধের জের ধরে আজ শুক্রবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেবি




