
দিনাজপুরের হিলি সীমান্তে মাদকবিরোধী অভিযানে ২৯৯ পিস অ্যাম্পল ও ১৭৬ বোতল ফেনসিডিলসহ এক জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। রোববার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় হাকিমপুর (হিলি) উপজেলার জিলাপিপট্টি গ্রামে শের আলীর নিজ বাড়ি থেকে পুলিশ মাদকদ্রব্যগুলো উদ্ধার করে।
আটককৃত আসামি হাকিমপুর (হিলি) সীমান্তের চুড়িপট্টি এলাকার জিলাপিপট্টি গ্রামের শের আলীর ছেলে ইব্রাহীম আলী (২০)।
হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসারসহ সঙ্গী ফোর্স নিয়ে চুড়িপট্টি এলাকার জিলাপিপট্টি গ্রামের শের আলীর বাড়িতে অভিযান পরিচালনা করেন।
অভিযান চালিয়ে পেঁয়াজের বস্তায় রাখা ২৯৯ পিচ অ্যাম্পল ও ১৭৬ বোতল ফেনসিডিলসহ ইব্রাহীম আলীকে হাতেনাতে আটক করে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
জিএম/পি




