
নেত্রকোনায় সিএনজিতে যাত্রী পরিবহন করায় মোস্তাকিন (২৭) নামে এক সিএনজি চালককে মারধর করেছে বাস শ্রমিকরা। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বনোয়াপাড়া বাসষ্ট্যান্ডে এই ঘটনাটি ঘটেছে। এতে গুরুতর আহত অবস্থায় সিএনজি চালককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মোস্তাকিন সদর উপজেলার মদনপুর ইউনিয়নের কাবুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম জানান, আজ সকালে সদর উপজেলার মদন থেকে সিএনজি করে যাত্রী নিয়ে আসছিল মোস্তাকিন। সকাল সাড়ে ৯টার দিকে বনোয়াপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় পৌছলে বাসের শ্রমিকরা তাকে মারধর করে। এতে মোস্তাকিনের মাথায় ও পিটে আঘাত লাগে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সিএনজি শ্রমকিরা সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় ওসি।
এম




