
সরকারি টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার বাঐসোনা ইউপি সদস্য শেখ মিটু মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৩ ডিসেম্বর) রাতে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর নড়াগাতী থানার বাঐসোনা-কামশিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণকালে নির্বাচন অফিসের কর্মীর কাছ থেকে সরকারি টাকা ছিনিয়ে নেয় ইউপি সদস্য মিটু শেখ।
নির্বাচন অফিসারের অভিযোগের ভিত্তিতে নড়াগাতী থানা পুলিশ তাকে আটক করেন। এরপর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলাম এর আদালতে হাজির করলে অপরাধমূলক বল প্রয়োগ করার অপরাধে দণ্ড বিধির ৩৫৬ নং ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এ দণ্ড প্রদান করেন।
জিএম/এসএস




