
নড়াইলে ট্রাক্টরচাপায় কিশোর স্কাভেটর চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে কালিয়া উপজেলার পাটকেলবাড়ি এলাকায় আলিফ শেখ (১৭) নামে দুর্ঘটনায় আহত কিশোরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, নিজেদের স্কাবেটর নিয়ে চালক আলিফ বুধবার পাটকেলবাড়ি এলাকায় একটি ইটভাটায় মাটি কাটার কাজে যায়। সেখানে কাজের এক ফাঁকে আলিফ তার স্কাভেটর থেকে নেমে কোন কারণে সেটির পিছনে যায়। এ সময় একইস্থানে মাটি বহনের কাজে নিয়োজিত ট্রলি সংযোজিত একটি ট্রাক্টর পেছন দিকে যেতে গিয়ে আলিফের স্কাভেটরের সঙ্গেই লেগে গিয়ে তাকে পিষে দেয়। এতে সে গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলিফ নড়াইল শহরতলীর মূলদাইড় গ্রামের কালু শেখের ছেলে।
পি




