
রাজশাহীতে মহান বিজয় দিবসে বিনম্র্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে একই স্থানে প্রতীকী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন সর্বস্তরের মানুষ।
রাজশাহীর পরিত্যক্ত সার্ভে ইন্সটিটিউট চত্বরে বুধবার সকালে ১৪ দলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের জন্য এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ভাষা সৈনিক ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে একইস্থানে প্রতীকী শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা, ১৪ দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, অ্যাডভোকেট আসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমনসহ ১৪ দলের নেতাকর্মীরা।
এর আগে সকাল ১১টায় মহানগরীর কুমারপাড়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিজয় মিছিল বের করে। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে একই স্থানে প্রতীকী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও মহানগরীর রাজশাহী কলেজ শহীদ মিনার, ভুবনমোহন পার্ক, শহীদ মিনার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার ও পুলিশ লাইন শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
পি




