
নওগাঁয় চলমান তীব্র শৈতপ্রবাহ, ঘন কুয়াশা আর উত্তর থেকে আসা হিমেল বাতাসে মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। নওগাঁর বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা কি না এবছরের নওগাঁ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
এদিকে কয়েকদিন ধরে শীতের তীব্রতা অপরিবর্তিত থাকায় কনকনে শীত আর ঘন কুয়াশার কারণে শীত জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

নওগাঁ রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন বলেন, শীতজনিত কারণে বিশেষ করে সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের। বিশেষ করে শিশুরা ভর্তি হচ্ছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগ নিয়ে। অ্যাজমা নিয়ে সাধারণত আসছে বয়স্করা। তবে জেলায় এ পর্যন্ত শীতজনিত রোগে হাসপাতালে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
জিএ




