নারায়ণগঞ্জ প্রতিনিধি (দক্ষিণ), আরটিভি নিউজ

নিখোঁজের ৩ দিন পর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাওসার এলাকার থেকে আরাফাত নামে এক ৯ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের পুকুরে রক্তাক্ত অবস্থায় শিশুটির মরদেহ ভেসে উঠে। পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী রাব্বী নামের এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত আরাফাত সাবেক মেম্বার রফিকুল ইসলাম মনার ছেলে।
স্বজনরা জানান, ১৫ ডিসেম্বর রাত ৯টা থেকে নিখোঁজ ছিলো আরাফাত। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছিলো।
নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় রাব্বি নামে একজনকে আটক করা হয়েছে।
ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল হক জানান,শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেয়া হয়।
জিএ




