সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় দুই কেজি ওজনের ১৪টি স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা। যার বাজার মূল্য প্রায় সোয়া কোটি টাকা।
আজ শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক করা হয় যাত্রীকেও। তার নাম জামিল আহমদ। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায়। উদ্ধারকৃত স্বর্ণের ১২টি বার তার উরুতে বিশেষ ব্যবস্থায় রাখা ছিল, দুটি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালঙ্কার তার হাত ব্যগ থেকে উদ্ধার করা হয়।
সিলেট ওসমানী বিমানবন্দরের কাস্টমস শুল্ক গোয়েন্দা সহকারী পরিচালক আল আমিন আরটিভি নিউজকে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেবি




