
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষক কর্তৃক জাতীয় পতাকা বিকৃত করার অভিযোগের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
আজও (২০ ডিসেম্বর) মানববন্ধন করেছে ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনগুলো।
জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন তারা। এসময় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান নেতারা। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো বলেও মানববন্ধনে ঘোষণা দেন নেতৃবৃন্দ।

এছাড়া এই সংকটের দিনে উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে ক্যাম্পাসে আসার আমন্ত্রণ জানিয়ে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধিকার সুরক্ষা পরিষদ।
জিএ




