
গাজীপুরের পূবাইল কুদাব এলাকায় আজ সকাল সাড়ে ১০টার দিকে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, প্রথমে একটি ঘরে আগুন লাগে। পরে মুহূর্তেই আগুন আরও ১০টি গোডাউন ঘরে ছড়িয়ে পড়ে।
টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ বা ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।
জেবি




