
টাঙ্গাইল পুলিশ সুপার কাপ আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক।
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু। খেলায় ৩-১ পয়েন্টে টাঙ্গাইল সদর উপজেলা দলকে পরাজিত করে মির্জাপুর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়।
জেবি




