
জামালপুরের বকশীগঞ্জে রুজিনা বেগম (৩৬) এক নারী একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল রোববার রাতে শেরপুর ফিরোজা মুর্তুজা ক্লিনিকে অপারেশনের মাধ্যমে পৃথিবীর আলোর মুখ দেখেন তিন নবজাতক।
রুজিনা বেগম বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউপির সরকারপাড়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
একসঙ্গে তিন সন্তান জন্ম নেওয়াতে পরিবারের সবাই খুশি। নবজাতকরা ও তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছেন ক্লিনিকের চিকিৎসক।
নবজাতকের বাবা সাইফুল ইসলাম আরটিভি নিউজকে জানান, রোববার সকালে রুজিনা বেগমের প্রসবব্যথা উঠে। পরে তাকে শেরপুর ফিরোজা মুর্তুজা ক্লিনিকে ভর্তি করা হয়। রাতে তার অপারেশন করা হয়। রুজিনা বেগমের পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
জেবি




