
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, ভারতে শৈতপ্রবাহে ৩৭ জন কৃষক মারা গেছেন উল্লেখ করে প্রতিবেশী দেশটির শীতার্ত মানুষের জন্য কম্বল সহায়তা পাঠাতে চান।
তিনি বলেন, ভারত সরকার আমাদের অনুমোদন দিলে ভারতের কৃষকদের জন্য আমরা দুই হাজার কম্বল পাঠাতাম।
আজ সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে উত্তরবঙ্গের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় দেশের শীতার্ত মানুষের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শৈত্য প্রবাহের কারণে ভারতে ৩৭ জন কৃষক মারা গেছেন। তিনি ভারত সরকার অনুমোদন দিলে সেখানকার কৃষকদের জন্য দুই হাজার কম্বল পাঠানোর ইচ্ছা প্রকাশ করেন। এছাড়া ভারতের মোদি সরকার তার দেশের জনগণকে অবহেলা করছে বলে অভিযোগ করেন জাফরুল্লাহ।
তিনি আরও বলেছেন, আজ আমরা মসজিদের ইমাম, মোয়াজ্জিন এবং খাদেমদের একটা বিশেষ ধরনের সহযোগিতা করছি। তারা ওয়াজ মাহফিল করে সবার কথা বলেন, কিন্তু নিজেদের জন্য লজ্জায় চাইতে পারেন না। তাইতো রূপনগর ও আশুলিয়া বেড়িবাঁধ অঞ্চলের ইমাম, মোয়াজ্জিন এবং খাদেমদের পরিবারের জন্য আমরা একটি করে কম্বল দিচ্ছি।
অকারণে ভাস্কর্যের বিরোধিতা করবেন না। দরিদ্র মানুষের মুক্তি ও সাহায্যের জন্য খোদার কাছে দোয়া করেন। শীতে যেন কোনো মানুষ না মারা যান, সেজন্য আমাদের সাধ্যমত চেষ্টা করব। পাশাপাশি আমরা সবার সহযোগিতাও চাই। ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি আহ্বান জানিয়ে একথা বলেন জাফরুল্লাহ।
এম




