
দিনাজপুরের হাকিমপুর উপজেলার এক নম্বর খট্টামাধবপাড়া ইউনিয়নের ৬১৫ জন ভিজিডির কার্ডের সুবিধাভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার এক নম্বর খট্টাইউনিয়নের চেয়ারম্যান মোখলেছার রহমান ওই ইউনিয়নের ৬১৫ কার্ডধারীর মধ্যে ৩০ কেজি করে সরকারি ভিজিডি'র চাল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার মাহাবুবুর রহমান, প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সংরক্ষিত ১.২ ও ৩ নং মহিলা সদস্য মেহের বানু, মেম্বার ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বিনুল, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেজবাহুল হক চৌধুরী মিজু, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কাসেম, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাহিদুল ইসলাম লাবু, ২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ও হিসাব সহকারী সারমিন আক্তার।
জেবি




