
নরসিংদীর পলাশ উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলার ঘোড়াশাল সার কাখানার পশ্চিম পাশের শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পলাশ থানা পুলিশ।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হুমায়ুন কবির আরটিভি নিউজকে জানান, নিহত যুবকের পড়নে খেলার পোশাক পড়া ছিলো। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেবি




