
বরগুনা থেকে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ১৮ জেলেসহ এফ বি হজরত কায়েদ (র.) নামের একটি ট্রলার নিখোঁজ হয়েছে।
ট্রলার মালিক বরগুনার বদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের নুরুল ইসলাম জানান, গেলো ৭ ডিসেম্বর গুলিশাখালী থেকে প্রতিবারের মতো মাঝি ফারুক ১৭ জেলেকে নিয়ে বঙ্গোপসাগরের গভীরে ইলিশ মাছ শিকারে যায়।
১২ দিনের খাবারের জন্য চাল, ডাল সবজি তারা নিয়ে যায়। প্রতিদিন পর্বে ১০-১২ দিনের মধ্য ট্রলার ঘাটে ফিরে এলেও ১৪ দিন অতিক্রম হলেও ট্রলারের অবস্থান জানা যায়নি। ট্রলারের মাঝি বা জেলেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। সোমবার ট্রলার মালিক বরগুনা থানায়, ১৮ জেলে নিখোঁজের বিষয় বরগুনা থানায় সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ ট্রলারের মাঝি ফারুকসহ সাতজনের বাড়ি ভোলা জেলায়। ১১ জনের বাড়ি বরগুনার গুলিশাখালীতে।
জেবি/পি




