
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছোট ভাই শাকিলের হাতে খুন হয়েছে বড়ভাই আশিকুর রহমান। তিনি তেলিখালি ইউনিয়নের হরিণপালা গ্রামের মতিউর রহমান আকনের ছেলে। গেলো ২১ ডিসেম্বর সকালে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাক-বিতণ্ডার একপর্যায়ে বড় ভাই, ছোট ভাই শাকিলকে থাপ্পর দিলে ছোট ভাই ক্ষিপ্ত হয়ে বড় ভাইকে লাঠি দিয়ে সজোড়ে আঘাত করলে (বড় ভাই) আশিকুর রহমান (৩০) গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তাকে পার্শ্ববর্তী মঠবাড়ীয়া উপজেলার তুষখালীতে একজন গ্রাম্য ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পরে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতেম তিন মারা যায়। আশিকুর রহমান পেশায় একজন গ্রাম্য হোমিও চিকিৎসক। এ ঘটনা মামলা দায়ের প্রক্রিয়াধীন।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম মাকসুদুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জেবি




