
ফেনীতে সরকারি ১২ শতক জায়গা দখল মুক্ত করা হয়েছে। আজ বুধবার দুপুরে পৌরসভার দাউদপুল এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেন সদর সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলো। অভিযানে পাগলিছড়া খালের পাশে ১২শতক খাস খতিয়ানের জায়গায় গড়ে উঠা অবৈধ ৩০টি দোকান ঘর ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়।
প্রশাসনের দাবি, রাতের আধাঁরে অবৈধ ঘরগুলো নির্মাণ করেছে ভূমিদস্যুরা। তারা এসব দোকান ও অফিস ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
এমন খবর পেয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।
জেবি




