
মাদারীপুরের রাজৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আলমদস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, রাজৈর উপজেলার দ্বারাদিয়া গ্রামের আলেম হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (১৮), ইসলাম মুন্সীর ছেলে অনিক মুন্সী (২১) ও লিয়াকত ফকিরের সাকিল ফকির (২২)।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সাদি আরটিভি নিউজকে জানান, মঙ্গলবার রাত আটটার দিকে রাজৈর উপজেলার আলমদস্তা এলাকায় ট্রাক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিন মোটরসাইকেল আরোহী। প্রথমে তিনজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎিসক। চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার সকালে শাহিন ও অনিক মারা যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরে সাকিলের মৃত্যু হয়।
জেবি




