
নরসিংদীর পলাশে ডায়াগনোস্টিক সেন্টার ও হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা ঘোড়াশাল পৌর এলাকার পোস্ট অফিস রোডে গড়ে উঠা ঘোড়াশাল আধুনিক ডায়াগনোস্টিক সেন্টার ও হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন। এসময় ডায়াগনোস্টিক সেন্টারটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন জানান, ডায়াগনোস্টিক সেন্টারটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা দিয়ে আসছিল। পরিবেশের মান খারাপ থাকায় ভোক্তা অধিকার আইনে এই জরিমানা আদায় করা হয়। পাশাপাশি মালিকপক্ষকে সতর্ক করা হয়।
জেবি




