
যশোরে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। সেইসঙ্গে ঘন কুয়াশা ও উত্তরের বাতাসে মানুষের জীবন জবুথবু অবস্থা।
আকাশে সূর্য উঠলেও রোদের তাপ কম। হিমশীতল বাতাস আর কুয়াশা। সন্ধ্যার পর তাপমাত্রা অনেক নিচে নেমে যাচ্ছে। জীবন-জীবিকার খোঁজে শীতের কুয়াশাকে উপেক্ষা করে নিজ পরিবারের সবার মুখে হাসি ফুটাতেই প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছে মানুষ।
এদিকে কৃষকরা ধানের বীজতলার যত্নে সকাল ও সন্ধ্যায় স্যালো মেশিন চালিয়ে গরম পানি দিচ্ছে বীজতলায় যাতে শীতে ধানের বীজতলার চারা নষ্ট না হয়। আগামী বোরো বীজতলা নিয়ে চিন্তিত কৃষক। শীতে অনেক বীজতলা নষ্ট হতে চলেছে।
জেবি




