
বরিশালে পাঁচ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রীকে আটক করা হয়েছে। আজ দুপুরে বরিশালের কোতোয়ালি মডেল থানাধীন চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মোহাম্মদ অপু মিয়া ও তার স্ত্রী বর্ষা আক্তার।
নগর গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন জানান, অপু মিয়া ও বর্ষা আক্তার পাঁচ কেজি গাঁজা লাগেজে করে কুমিল্লা থেকে ঢাকা হয়ে লঞ্চ যোগে বরিশালে আসে। তারা নগরীর বাংলাবাজার এলাকার আরমান শেখের কাছে গাঁজা বিক্রি করার জন্য চরকাউয়া খেয়াঘাট এলাকায় অবস্থান করছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে লাগেজ তল্লাশি করে পাঁচ কেজি গাঁজা জব্দ এবং দুইজনকে আটক করে।
আটককৃত স্বামী-স্ত্রী এবং আরমান শেখকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেবি




