
এ নিয়ে পঞ্চমবারের মতো বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তৃতীয় শ্রেণী থেকে পর্যায়ক্রমে প্রথম শ্রেণিতে উন্নীত হওয়া এই পৌরসভায় রাস্তাঘাটের চেয়ে প্রধান সমস্যা নদী ভাঙন। নির্বাচনী প্রচারণাও চলছে জোরেশোরে।
নির্বাচনী পরিবেশ পুরোটাই গোলযোগ বা সহিংসতামুক্ত। তবে এখানের রাস্তা-ঘাট ও বিভিন্ন অবকাঠামো মোটামুটি ঠিক থাকলেও ৯টি ওয়ার্ডের মধ্যে চারটি ওয়ার্ডের অনেক বাসিন্দাই তুলাতলি নদীর ভাঙনে শিকার।
তবে বিএনপির প্রার্থী বলছেন, সম্প্রতি ঢাকায় ইভিএমের ভোটে কারচুপি হয়েছে। বর্তমান মেয়র সি গ্রেড থেকে এটাকে এ গ্রেডে উন্নীত করায় কর বেড়েছে, তবে সুযোগ-সুবিধা বাড়েনি। আর নৌকার প্রার্থী বলেন, আমি দুইবার মেয়র থাকায় প্রয়োজনীয় অনেক অবকাঠামো করেছি। অনেক কাজ প্রক্রিয়াধীন। এবার নির্বাচিত হলে প্রক্রিয়াধীন কাজের ৮০ শতাংশ সম্পন্ন করতে পারব।
জেবি




