
বরগুনায় সিপিপির স্বেচ্ছাসেবক ও পৌরসভার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে ঘূর্ণিঝড় প্রস্তুতি সরঞ্জাম বিতরণ করেছে উন্নয়ন সংগঠন পিএইচডি।
বরগুনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত জেলা প্রশাসক আশ্রাফুল ইসলাম এই সরঞ্জাম স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেন। ঘূর্ণিঝড়ের আগে এবং পরে এই সরঞ্জাম ব্যবহার করে সিপিপি।
স্বেচ্ছাসেকরা জনগণের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সক্ষম হবে। সরঞ্জাম বিতরণের আগে বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশ্রাফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, এই প্রকল্পের টিম লিডার মুহাম্মদ এহসানুল হক এবং প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা তুলে ধরেন প্রকল্পের বিভাগীয় কর্মসূচি সমন্বয়কারী মো. মোমেন খান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দীন, বরগুনা সদর উপজেলা সিপিপি টিম লিডার জাকির হোসেন মিরাজ ও বরগুনা পৌরসভার সচিব মো. রফিকুল ইসলাম।
সরঞ্জামগুলোর মধ্যে আছে, রিচার্জেবল সুপার মেগাফোন, হেভিডিউটি সাইরেন, লাইফ জ্যাকেট, হাইপাওয়ার এলইডি সার্চলাইট, হেলমেট, গামবুট, স্ট্রেচার, রেইন কোট, ফাস্ট এইড বক্সসহ আরও ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক অন্যান্য সরঞ্জাম। কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে দাতা সংস্থা ব্রিটিশ সরকারের অর্থায়নে পার্টনারস ইন হেলথ্ অ্যান্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে।
জেবি




