
নিজ হাতে সুইসাইড নোট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে চা শ্রমিক দুই সন্তানের মা। শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আখাউড়া সিলেট রেলসেকশনের তেলিয়াপাড়া রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ উপজেলার সুরমা চা বাগান মাহজিল ডিভিশনের বলরাম সাঁওতালের স্ত্রী মন্দিরা সাঁওতাল (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই চা শ্রমিক গৃহবধূ তেলিয়া রেলস্টেশনের কাছে একটি লাল ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছিল। ওই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেন তেলিয়াপাড়া আসা মাত্র তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার মাথা দেহ থেকে দ্বিখণ্ডিত হয়ে পড়ে। মৃত্যুর পর লাল একটি ব্যাগে তার সুইসাইড নোটে উপরোক্ত লেখা দেখা যায়।
স্থানীয় ইউপি সদস্য লতিফ হোসেন ওই গৃহবধূর মরদেহ শনাক্ত করে বলেন, সুরমা চা বাগানের মাহজিল ডিভিশনের বলরাম সাঁওতাল ২ বছর আগে মাহজিল এলাকার রমেশ মরমুর মেয়ে ঝর্না মরমুর সাথে পরকীয়া সম্পর্ক করে ঝর্নাকে বিয়ে করে। ঝর্নাকে বিয়ের পর বলরাম সাঁওতালের সংসারে দুই সতীনের মধ্যে গৃহবিবাদ ছিল নিত্যদিনের। মন্দিরা সাঁওতাল স্বামী ও সতীনের সংসারে চরম বঞ্চনা ও অবহেলার শিকার হয়। ধারণা করা হচ্ছে, এ কারণে ক্ষুব্ধ হয়ে সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি রেলের উপর হওয়ায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
পি




