
চট্টগ্রামে এক নারী উত্ত্যক্তকারীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে খুলসী থানার ডেভার পাড়ের কুসুমবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক ইভটিজারকে হাতেনাতে ধরে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ছদ্মবেশে খুলশী থানার ডেভারপাড়, কুসুমবাগ আবাসিক এলাকায় প্রায় এক ঘণ্টা পর্যবেক্ষণ করে ইভটিজিং করা অবস্থায় মোঃ রাসেল নামের এক বখাটেকে ধরা হয়।
তিনি আরও বলেন, সরেজমিনে দেখা ও তথ্যানুযায়ী ইভটিজার ভিকটিমকে তার কর্মক্ষেত্রে যাওয়া-আসার সময় প্রতিনিয়ত কয়েকজনকে সাথে নিয়ে ইভটিজিং করে আসছিল। তারই ফলশ্রুতিতে আজ সাধারণ পাবলিক সেজে কাছাকাছি থেকে পর্যবেক্ষণ করি এবং ইভটিজারকে ইভটিজিং করা অবস্থায় হাতেনাতে ধরি। তাকে শাস্তির আওতায় আনা হয়। পাশাপাশি এলাকার সকল পেশার মানুষকে ইভটিজিংয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করতে অনুরোধ জানানো হয়; যাতে সমাজ থেকে এ ব্যাধি দূর হয়।
পি




