
বাগেরহাটের মোংলা ইপিজেডের একটি সুতার তৈরির কারখানায় আগুন লেগেছে। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে লাগা আগুন বেলা ১২টার দিকে নেভানো সম্ভব হয়। আগুন নিয়ন্ত্রণে বাগেরহাট, মোংলা বন্দর কর্তৃপক্ষ, নেভী ও ইপিজেডের ফায়ার সার্ভিসের মোট ৪টি টিম কাজ করছে।
মোংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার মো. মাহাবুব আহমেদ ছিদ্দিক জানান, ভোরে ইপিজেডের গুয়াংজু হুয়াস্যাং সাইন্স এন্ড টেকনোলজি ফ্যাক্টরির গোডাউনে আগুন লাগে। গোডাউনে থাকা তুলায় আগুন ধরে তা ধাউ ধাউ করে জ্বলতে থাকে। এরপর তাৎক্ষণিকভাবে ইপিজেড, মোংলা বন্দর ও নৌবাহিনীর ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিভাতে শুরু করে। এখনও আগুন না নিভলেও নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এই মুহূর্তে কিছু জানানো সম্ভব নয়।
তিনি আরও বলেন, যে গোডাউনে আগুন লেগেছে সেটিতে সুতা তৈরির তুলা রয়েছে। তাই আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। অগ্নিকাণ্ডে ওই কারখানার কোন লোকজনের ক্ষয়ক্ষতি হয়নি।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার ঘটনাস্থল থেকে জানান, আগুন এখনও পর্যন্ত একটি গোডাউনের ভিতর সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছি। তবে এখানে পানির স্বল্পতার জন্য কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে। নদী থেকে পানি আনার ব্যবস্থা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পি




