
অনিয়মের অভিযোগ এনে ঢাকার ধামরাইয়ে পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু। এসময় তিনি পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন।
আজ সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে তার নিজ বাড়িতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন।
নাজিম উদ্দিন মঞ্জু বলেন, একটা কেন্দ্রেতেও এজেন্ট থাকতে দেয়নি। নারীদেরসহ পুরুষ এজেন্টদেরও হুমকি ও ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছে। ২১ কেন্দ্রের ভেতর ১০টি কেন্দ্রে ইভিএমে আমার প্রতীক দেখা যায়নি। আমিতো আমার নিজের ভোটটিও দিতে পারেনি। আমি গেলে তো অনেক লোকজন যাবে। সংঘর্ষের সৃষ্টি হবে পরে পুলিশ আমাদের ধরে ধরে নিয়ে যাবে।
তিনি আরও বলেন, এটা কিসের নির্বাচন? আবার পুনর্নির্বাচন দেয়া হোক। এ নির্বাচন আমি মানি না। আমি ওসিকে ৫০ বার ফোন দিয়েছি, তিনি ফোন ধরেননি। আমি ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি।
এসএস




